22/07/2026 : 4:24 PM
আমার দেশ

সুষম খাদ্যাভ্যাস, গণমাধ্যম সচেতনতা নিয়ে কর্মশালা স্কুলে স্কুলে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২২ অগাষ্ট ২০২৫ :


স্বেচ্ছাসেবী সংস্থা উত্তম প্রগতি ফাউন্ডেশন-এর উদ্যোগে বর্ধমান জেলার তিনটি স্কুলে আয়োজিত হল বিশেষ কর্মশালা। সংশ্লিষ্ট স্কুলগুলি হলো — বড় পলাশন হাই স্কুল, বড় পলাশন গার্লস হাই স্কুল, মধ্যমগ্রাম প্রেমময়ী হাই স্কুল ।
এই কর্মশালায় মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়— সুষম খাদ্যাভ্যাস, গণমাধ্যম সচেতনতা, পার্সোনাল ডেভেলপমেন্ট এবং স্পিচ থেরাপি।


সুষম খাদ্য নিয়ে আলোচনা করেন সৌমেন সরকার। তিনি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিরামিষ খাদ্যের পুষ্টিগুণ এবং প্রতিদিন টাটকা খাবারের গুরুত্ব বোঝান। পাশাপাশি আমন্ত্রিত বক্তা এসএলপি মি. অর্ণব সামন্ত শিশুদের বক্তব্যকে আরও পরিশীলিত করার কৌশল শেখান এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন কাজে অংশ নেওয়ার পরামর্শ দেন। বিশেষভাবে অটিজমে আক্রান্ত ছাত্র-ছাত্রীদের নিয়েও তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


সংস্থার তরফে কৌস্তভ সামন্ত জানান, “আগামী দিনে এই কর্মসূচি বহু ছাত্র-ছাত্রীর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের দক্ষতা বিকাশে সহায়ক হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাব।”

Related posts

কোভিড-১৯ মহামারীর প্রভাব

E Zero Point

জীবনযুদ্ধে এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের লড়াইয়ের কাহিনী

E Zero Point

জামাই ষষ্ঠীর দিনে বাসন্তীতে ভয়াবহ পথ দূর্ঘটনা, মৃত দুই, আহত একাধিক

E Zero Point

মতামত দিন