27/08/2026 : 1:10 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৯ জানুয়ারি ২০২১:


এবার এক তৃণমূল কংগ্রেস এর বুধকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠোলো বিজেপির বিরুদ্ধে l ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানার অন্তর্গত ১ নং সাপটিবাড়ি অঞ্চলের পাগলার বাড়ি এলাকায় l মৃত ওই ব্যাক্তির নাম রঞ্জিত অধিকারী, জানা গেছে এদিন মিটিং থেকে বাড়ি ফেরার পথে, রাত্রি বেলা বাড়ি ফেরার সময় তার উপর আক্রমণ করে বিজেপির দুষ্কৃতীরা, এর আগেও তার উপর আক্রমন করা হয়, দাবি মৃতার পরিবারের l

এদিনের এই ঘটনায়, ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ময়নাগুড়িতে, জানা গেছে, রঞ্জিত অধিকারী বহু দিন ধরে তৃণমূল দলের সাথে যুক্ত l কয়েক বৎসর ধরে তিনি ১ নং সাপ্টিবাড়ি অঞ্চলের কার্যকরী সভাপতির পাশাপাশি তিনি তৃণমূলের এসসি ও এসটি ছেলের ২ নং ময়নাগুড়ির সভাপতি ছিলেন l এর আগেও তার উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, হামলা চালায়,সেবার কোনো ক্রমে বাঁচলেও, এবার শেষ রক্ষা হলো না l এমনটাই অভিযোগ করা হচ্ছে মৃতার পরিবারের পক্ষথেকে l

Related posts

গুসকরায় পালিত হলো ‘খেলা হবে  দিবস’

E Zero Point

পুরুলিয়ায় শীতবস্ত্র প্রদান আঁচলের

E Zero Point

কালনায় সর্বপ্রথম স্যানিটাইজার ট্যানেল

E Zero Point

মতামত দিন