14/09/2026 : 12:22 PM
আমার দেশ

৩০০ বছর ধরে দুই হাত বিশিষ্ট মা অভয়া পূজিত হচ্ছে মাসডাঙ্গায়

জিরো পয়েন্ট নিউজ–কমল বড়া, মন্তেশ্বর, ৩০ সেপ্টেম্বর ২০২৫ :


প্রতি বছরের ন্যায় এ বছরেও দুই হাত বিশিষ্ট মা অভয়া, মহাঅষ্টমী লগ্নে ধুমধামের সাথে পুজিত হলেন মন্তেশ্বরে মাসডাঙ্গা গ্রামে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মাসডাঙ্গা গ্রামে দুই হাত বিশিষ্ট মা অভয়া দুর্গাপুজো লগ্নে রীতিনীতি মেনে পূজিত হন, এবছর মা অভয়া ৩০০ বছরে পদার্পণ করল।

মঙ্গলবার সকালে মহাঅষ্টমী লগ্নে প্রায় দুই থেকে আড়াই হাজার সাধারণ মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মায়ের কাছে পুজো দিতে আসেন বিভিন্ন এলাকার বহু ভক্তবৃন্দ। এখানে ছাগ বলি প্রথা রয়েছে, মহা অষ্টমী পূজোর পর এখানে বহু ছাগ বলী হয়। এছাড়াও এই পুজোর কয়েকটি দিন মা অভয়ার মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related posts

বর্ডার সিকিউরিটি ফোর্সের ৫৬তম প্রতিষ্ঠা দিবস

ezeropoint +91 7797331771

আন্তর্জাতিক ওপেন অনলাইন যোগাসন প্রতিযোগিতা

ezeropoint +91 7797331771

কলকাতায় মেধা পাটকরঃ ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধান বাঁচানোর সংকল্প নিল নাগরিক সমাজ

ezeropoint +91 7797331771

মতামত দিন