14/06/2026 : 6:32 PM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

মধ্যমগ্রামে রামকৃষ্ণ মহাভাব আশ্রমে কুমারী পুজো

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৩০ সেপ্টেম্বর ২০২৫ :


মঙ্গলবার সকালে মহা অষ্টমী তিথিতে মা দুর্গা কুমারী রূপে পূজিত হলেন মধ্যমগ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমের দুর্গাপুজোয়। আশ্রমের পক্ষ থেকে জানা যায় মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ মহা ভাব আশ্রমে ৩৯বছরে এই দুর্গাপুজো পদার্পণ করলো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই দুর্গা পুজো অনুষ্ঠিত হয় অর্থাৎ বেলুড় মঠের নিয়ম অনুযায়ী। প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও অষ্টমী তিথিতে কুমারী রূপে শ্রী শ্রী মা দুর্গা পূজা গ্রহণ করলেন। পাশাপাশি প্রত্যেকদিন দুপুরে কয়েকশো ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন। এই পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ, পুরোহিত উজ্জল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, চঞ্চল রায়, প্রতাপ সাঁতরা, পুতুল কৈবর্তক অসীম মন্ডল সহ সকল ভক্তবৃন্দ ।

Related posts

গঙ্গাসাগর মেলাঃ গঙ্গাসাগরে গ্রিন করিডোর, এবারের মেলায় আঁটোসাঁটো ব্যবস্থা

E Zero Point

কেমন যাবে আজ? জেনে নিন দৈনিক রাশিফলে

E Zero Point

পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা, আক্ষেপ-মন খারাপ অসংখ্য ভক্তদের

E Zero Point

মতামত দিন