28/08/2026 : 8:24 PM
আমার বাংলা

ভাগীরথীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ বছর পাঁচেকের এক শিশু কন্যা

জিরো পয়েন্ট নিউজ – সৈয়দ আবু জাফর, ১ অক্টোবর ২০২৫ :


দাদাদের সাথে ভাগীরথীতে সাথে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ বছর পাঁচেকের এক শিশু কন্যা। নিখোঁজ শিশু কন্যার নাম খাদিজা খাতুন। এদিন বুধবার আনুমানিক বেলা পৌনে তিনটে নাগাদ নসরতপুরের সিদ্ধেপাড়া ঘাটে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার রাজকোল গ্রামের খাদিজা খাতুন তার পরিবারের সাথে এই এলাকাতেই বেড়াতে এসেছিল। এদিন বুধবার দুপুরে ভাগীরথী তে তিন দাদার সাথে ওই শিশু কন্যা স্নান করতে নামে এমন সোমাতেই তলিয়ে যায় সে শিশুটির খুঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ প্রশাসন। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Related posts

মেমারি পৌর নির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূল কর্মীদের

E Zero Point

দেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

সন্দেহবশত যুবককে ব্যাপক মারধর ভাতারে

E Zero Point

মতামত দিন