14/06/2026 : 7:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বইমেলার সভায় যাওয়া নিয়ে সকালে চায়ের দোকানে বচসায় মর্মান্তিক মৃত্যু!!! বড়পলাশনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ ডিসেম্বর ২০২৫ঃ


চায়ের দোকানে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড়পলাশনে। জানা যায় বুধবার সকাল আনুমানিক ৬ টা নাগাদ মন্তেশ্বর বিধানসভার অধীনে বড়পলাশন ২ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চাঁদের গাছতলা নামক জায়গায় একটি চায়ের দোকানে দুই ব্যক্তির মধ্যে বচসা হয়। বচসা বাড়তে বাড়তে হাতাহাতিতে গড়ায়। ঘটনায় লাল্টু সিকদারকে ঠেলে ফেলে দেয় তারু শেখ ওরফে সেখ আসলাম নামে এক ব্যক্তি। ঘটনাস্থলে উল্টে পড়ে যায় লাল্টু সিকদার এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।

খবর যায় মেমারি থানায়, পুলিশ এসে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত লাল্ট সিকদারের বয়স ৭০ বছর। ঘটনার সময় তারু শেখ ওরফে সেখ আসলাম বয়স আনুমানিক ৬০ বছর অল্পবিস্তর আহত হয় স্থানীয় সূত্রে জানা যায় তাঁকেও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

এদিকে মৃত লাল্টু সিকদারের ছেলে ঝন্টু সিকদারে অভিযোগ বড় পলাশন গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে বচসা হয় তার জেরে মৃত্যু হল। জানা যায় মন্তেশ্বর বিধানসভার বর্তমান বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী গোষ্ঠীর কর্মী লালটু সিকদার। মঙ্গলবার তিনি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । অন্যদিকে প্রাক্তন ব্লক সভাপতি মোঃ ইসমাইল গোষ্ঠীর কর্মী তারু শেখ। সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে বইমেলার কর্মসূচিতে যোগদান নিয়ে তারু শেখ লালটু সিকদারকে কিছু কথা বলেন, আর তার জেরেই দুজনের মধ্যে বচসা।

Related posts

জামালপুরে ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার

E Zero Point

এবারও স্তব্ধ ২০০ বছরের রথের চাকা, মনখারাপ স্থানীয়বাসীর

E Zero Point

আসানসোলে উন্নয়ন মুলক কাজের উদ্বোধনে মন্ত্রী

E Zero Point

মতামত দিন