25/02/2026 : 10:12 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

ট্রেনিং চলাকালীন সিভিক ভলেন্টিয়ারের রহস্যমৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, ​ মেখলিগঞ্জ, বিশ্বজিৎ রায়, ১১ ফেব্রুয়ারি ২০২৬ঃ


ট্রেনিং চলাকালীন ঘুমের মধ্যেই মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। মৃত যুবকের নাম পঙ্কজ বর্মন। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ১২ নম্বর ব্যাটালিয়নে। প্রাথমিক অনুমান, ঘুমের ঘোরে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়েই তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃত পঙ্কজ বর্মন কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ইচ্ছেগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বর্তমানে ডাবগ্রামের টুয়েলভ (১২) ব্যাটালিয়নে প্রশিক্ষণের জন্য এসেছিলেন। থাকছিলেন আরসি (RC) বিল্ডিংয়ের দু’তলার নয় নম্বর ঘরে।


​সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও তিনি স্বাভাবিকভাবে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু সোমবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। এরপরই সহকর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

Related posts

পোর্ট বন্দরের নাম পরিবর্তন এর বিরুদ্ধে স্বারকলিপি বর্ধমানে

E Zero Point

মেমারিতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার

E Zero Point

৪৩০ বছরের দোলযাত্র উৎসব কাটোয়ায়

E Zero Point

মতামত দিন