28/05/2026 : 5:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ মেমারি, মৃত্যুঞ্জয় যশ, ৪ ফেব্রুয়ারি ২০২৬ঃ


বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁঠালিয়া গ্রামে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হলো। জানা যায় কাঁঠালিয়া গ্রামের বাসিন্দার শুভ্র আচার্য নিজের পুকুরে জল মারার সময় বেশ কয়েকটি কচ্ছপ তার নজরে আসে। ওই পুকুর থেকে মোট চারটি কচ্ছপ উদ্ধার করেন তিনি ।

কচ্ছপগুলি বিরল প্রজাতির হওয়ায় মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কচ্ছপ চারটি কে উদ্ধার করে নিয়ে যান বুধবার দুপুর নাগাদ। পরবর্তী সময়ে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বন দপ্তরের খবর দেন। জানা যায় যে কচ্ছপ গুলি উদ্ধার হয়েছে সেই কচ্ছপ গুলি ভারতীয় প্রজাতির। সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকের উপস্থিতিতে এদিন বিকালে কচ্ছপ গুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

Related posts

রাজ্যপালকে দিয়ে দলীয় রাজনীতি করছে বিজেপিঃ শুভময় বসু

E Zero Point

মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ

E Zero Point

ইয়াস যুদ্ধে পূর্ব বর্ধমান মেরীনার্স, প্রকৃতির রোষাণলকে ৩ গোল দেওয়ার শপথ !

E Zero Point

মতামত দিন