28/05/2026 : 6:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মন্তেশ্বরের ২৯ টি সমবায়ের মধ্যে জয়রামপুর সমবায় সমিতি প্রথম স্থান

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, কল্যাণ মন্ডল, ৪ ফেব্রুয়ারি ২০২৬ঃ


পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতি ২৯ টি সমবায় সমিতি পরিচালনা করেন তার মধ্যে মন্তেশ্বরের জয়রাম পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রথম স্থান অধিকার করলেন । জানা গেছে জয়রামপুর সমবায় সমিতির অধীনে কৃষকের স্বার্থে প্রায় 29 টি সাবমারসিবল চালু আছে। শুধু তাই নয় এই সমিতির আয় অন্যান্যদের তুলনায় অনেক বেশি। জয়রামপুর সিংহালি বালিজুরি ও কামরা – এই চারটি গ্রাম নিয়ে এই সমিতি গড়ে উঠেছে। এই সমিতির সদস্য সংখ্যা ১৩৬০ জন।

জয়রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চঞ্চল চক্রবর্তী  বলেন কৃষকের স্বার্থে ফার্টিলাইজার ব্যবসা, লোন ব্যবসা এবং চাষীদের খুবই সুযোগ-সুবিধা দেওয়া হয় বলে জানা যায়। কৃষকদের ধানের বীজ বিলি থেকে শুরু করে সব রকম সুযোগ-সুবিধা পেয়ে চাষিরা উপকৃত হন।

Related posts

পশ্চিম বর্ধমানের ইসিএল আবাসন ধ্বস

E Zero Point

মেমারিতে পণ্যবাহী ট্রাক উল্টে গেলো নাস্তার দোকানে

E Zero Point

দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু

E Zero Point

মতামত দিন