29/08/2026 : 11:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পণ্যবাহী ট্রাক উল্টে গেলো নাস্তার দোকানে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৪ অগাষ্ট ২০২১:


বুধবার সকালে মেমারি জিটিরোডে এলআইসি অফিসের কাছে একটি পণ্যবাহী ট্রাক উল্টে গেলো রাস্তার ধারে নাস্তার দোকানের উপর। প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় একটি পণ্যবাহী ট্রাক জিটি রোডের ধারে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ করে ট্রাকটি পাশের নাস্তার দোকানের উপর উল্টে যায়। দোকানটি পুরোপুরি ভেঙ্গে যায়। জানা যায় সেখানে একটি বাইকও রাখা ছিলো, বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়। দোকানের মধ্যে কেউ না থাকায় কেউ আহত হয়নি।

বেশ কয়েকদিন ধরে টানা বৃ্ষ্টির ফলে জিটিরোডের ধারে মাটি ভিজে থাকায় ট্রাকের চাকা মাটিতে বসে গিয়েই এই বিপত্তি হয় বলে মনে করা হচ্ছে।

Related posts

অবশেষে মেমারি পৌরসভায় বিজেপির প্রার্থী তালিকা

E Zero Point

জমে উঠেছে সারা বাংলা বাউল মেলা দেবীপুরে

E Zero Point

ফুলের সওগাত আর মিষ্টিমুখ: আঝাপুরে প্রচারের শেষ লগ্নে ঘরের ছেলের মেজাজে ভূতনাথ মালিক

ezeropoint

মতামত দিন