30/08/2026 : 12:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মেমারিতে বিধবার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশী নাবালকের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৪ অগাষ্ট ২০২১:


মেমারি থানার অন্তর্গত রসুলপুর নতুন রাস্তা এলাকায় এক বিধবার ঘরে  ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে প্রতিবেশী এক নাবালক। মহিলার নাম মিনতী বিশ্বাস (৫০)। তিনি জানান যে প্রতিবেশীর ১৫ বছরের ছেলে শুভজিৎ সরকার হঠাৎই তার ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে, আত্মরক্ষার জন্য বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের কোপ মারা হয় তাকে ।

এই আমনবিক ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল‍্য সৃষ্টি হয়। মেমারি থানার পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে বুধবার সকালে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।  অন্যদিকে জখম মহিলাকে পাঠানো হয়েছে চিকিৎসাকেন্দ্রে । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ ।

অভিযুক্ত নাবালক শুভজিৎ সরকারের মা জানান যে, তার ছেলে নির্দোষ কোথাও একটা ভুল হচ্ছে।

Related posts

সহায়ক মূল্যে আলু কিনতে উপচে পড়া ভিড় ভাতার কৃষক বাজারে

E Zero Point

পূর্বস্থলীতে ছাত্র-ছাত্রীদের শিক্ষা-সরঞ্জাম ও মাস্ক বিলি

E Zero Point

ব্যাঙ্ক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে বৈঠক মেমারি থানায়

E Zero Point

মতামত দিন