08/09/2026 : 6:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে গাড়ির ব্যাটারী চুরি করতে এসে ধৃত উত্তর ২৪ পরগণার বাসিন্দা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৪ অগাষ্ট ২০২১:


মেমারি ও  আশেপাশে এলাকা সহ দু নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ি থেকে প্রায়ই উধাও হয়ে যেত ব‍্যাটারী । গাড়ির চালকরাও অনেক সময় অভিযোগ করছিলেন । অবশেষে চোরাই চক্রের সঙ্গে যুক্ত এক যুবককে মেমারি রসুলপুর-বিষ্ণুপুর এলাকা থেকে হাতেনাতে ধরলো মেমারি থানার পুলিশ।

জানা যায় ধৃত যুবক মনিরুল গাজী ( ২৭ ) উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার ভাগলবাড়ি’র বাসিন্দা । যদিও ধৃত যুবকের আর এক সহযোগী পলাতক, পুলিশ তার খোঁজ চালাচ্ছে। এই ঘটনায় ৬ টা গাড়ির ব‍্যাটারী, একটি মারুতি ইকো ভ‍্যান বাজেয়াপ্ত করা হয়েছে।

বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থানার পুলিশ চক্রের সাথে কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজ শুরু করেছে  এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরো মাথাদের নাগাল পেতে তদন্ত শুরু করেছে।

 

Related posts

২৫ কিলো গাঁজা সহ ৪ জন গ্রেপ্তার মেমারিতে

ezeropoint +91 7797331771

বর্ধমানে নিরাপত্তারক্ষী নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ

ezeropoint +91 7797331771

১০০ দিনের কাজ চালু করার স্বীকৃতি আদায় মহিলাদের

মতামত দিন