27/08/2026 : 7:10 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

১০০ দিনের কাজ চালু করার স্বীকৃতি আদায় মহিলাদের

আলেক শেখ, কালনাঃ প্রধানকে দলবদ্ধভাবে ঘেরাও করে ১০০ দিন কাজ চালু করার স্বীকৃতি আদায় করে মহিলারা।  ঘটনাটি ঘটে শনিবার কালনা-২ পঞ্চায়েত সমিতির বড় ধামাস গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য এই গ্রাম পঞ্চায়েতের ময়নাগর বুথে দীর্ঘ তিন বছর ধরে ক  ১০০ দিন প্রকল্পে  কোন কাজ করানো হয়নি বলে অভিযোগ। এ বছর লকডাউন এবং আরফান ঘূর্ণি ঝরে মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার কারনে মানুষের কাজ নেই। এমত অবস্থায় এই গ্রামে ১০০ দিনের প্রকল্পে  কাজ শুরু করার আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। অথচ পাশের গ্রাম মাতিস্বরের দুটি বুথে ১০০ দিনের কাজ চালু করা হয়েছে বেশ কিছু দিন আগে।  এই পরিস্থিতেতে এদিন কৃষক সভার নেতৃত্বে ময়নাগর গ্রামের মহিলারা  কাজের দাবিতে প্রধানকে ঘেরাও করেন। অভিযোগ প্রথম দিকে মহিলা চোখ রাঙিয়ে মহিলাদের সেখান থেকে ভাগিয়ে দেওয়া চেষ্টা করা হয়। কিন্তু অদম্য সাহসিকতার  সাথে তার মোকাবিলা করে  মহিলারা নিজেদের দাবি আদায় করতে সমর্থ হন।  আগামী  ২৯ শে জুন সোমবারের  মধ্যে  প্রধান কাজ চালুর প্রতিশ্রুতি দিলে  মহিলারা ঘেরাও তুলে নেন।  তবে মহিলারা পরিষ্কার ভাবে বলে যান– সোমবারের মধ্যে কাজ চালু না হলে  গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা মারা হবে। এই কর্মসূচির নেতৃত্ব দেন–  সনাতন টুডু,  রাম গোস্বামী,  মিতালি মুখার্জি, কালো ক্ষেত্রপাল, উত্তম ক্ষেত্রপাল প্রমুখ।

Related posts

জায়গা সংক্রান্ত বিবাদঃ গ্রেফতার ২

E Zero Point

পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত পুলিশ কনস্টেবল

E Zero Point

বিশ্বভারতীর পাঁচিল কান্ডের শুনানি ১৮ সেপ্টেম্বরঃ হাইকোর্ট

E Zero Point

মতামত দিন