26/02/2026 : 1:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

পশ্চিম বর্ধমানের ইসিএল আবাসন ধ্বস

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, পশ্চিম বর্ধমান, ২৮ সেপ্টেম্বর, ২০২০:


পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এরিয়ার ৮ নম্বর ইসিএল আবাসন এলাকায় সোমবার বিকেলে ৪ টে নাগাদ ধ্বসের ঘটনা ঘটে। ধ্বসের ফলে এলাকার একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয় । আবাসনের মধ্যে যেমন ফাটল ধরে তেমনি আবাসনের পাঁচিলের একাংশ ভেঙে যায়। বিস্তীর্ণ এলাকায় এর ফলে মাটিও বেশ কিছুটা বসে যায় বলে দাবি করেন আবাসিকরা। আবাসিকদের অভিযোগ খনির নিচে থেকে কয়লা কেটে নেওয়ার পর সেই ফাকা জায়গা বালি দিয়ে ভরাট করা নিয়ম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই কাজ হয় না বলে তাদের অভিযোগ। আবাসিকরা বলেন আতঙ্ক নিয়ে এই আবাসনে আর থাকতে চাই না। থাকার জন্য দ্রুত অন্য আবাসনের ব্যবস্থার দাবি করেন তারা।

খনি কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন আবাসিকদের অন্য আবাসনে পুনর্বাসন দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হবে।

পরে ঘটনাস্থলে ছুটে আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি ঘটনাস্থলে পরিদর্শন করে জানান, ইসিএল আধিকারিকরা ভালো করে পর্যবেক্ষণ করে দেখুক যে এই ফাটল আরো বাড়তে পারে কিনা। যদি বাড়ার আশঙ্কা থাকে তাহলে এই সব আবাসিকদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।এছাড়াও তিনি ইসিএলের গাফিলতির কথা উল্লেখ করেন। যেখানে কয়লা উত্তোলন করে মাটির নিচে সঠিক ভাবে বালি ভরাট করার ব্যবস্থা আছে, সেখানে ইসিএল সঠিক ভাবে সেই কাজটি না করাই এই ধরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

Related posts

মমতাময়ী বিডিও সুবর্ণা মজুমদার

E Zero Point

আজও পূর্ব বর্ধমানে ৪২৫ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩

E Zero Point

নাদনঘাট আইসি থানার নতুন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ

E Zero Point

মতামত দিন