12/07/2026 : 5:43 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

রাজ্যপালকে দিয়ে দলীয় রাজনীতি করছে বিজেপিঃ শুভময় বসু

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২ ডিসেম্বর, ২০২০:


রাজ্যপালকে দিয়ে দলীয় রাজনীতি করছে বিজেপি। বহিরাগত নেতাদের এই রাজ্যে নিয়ে এসে অস্থিরতা সৃষ্টি করছে, ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার কিভাবে সাধারণ মানুষের উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। দুয়ারে প্রকল্পের উদ্বোধন করছেন। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন।

আজ দুয়ারে প্রকল্প নিয়ে নূর ম্যানশনে এক সাংবাদিক বৈঠক করে এই ভাবেই কেন্দ্রে থাকা বিজেপি সরকারকে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা মুখপাত্র শুভময় বসু। উল্লেখ্য এদিন দুয়ারে প্রকল্প নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের দুই মুখপাত্র সুমলা আগরওয়াল এবং শুভময় বসু।

এই প্রকল্পের মাধ্যমে এখন জনগণের দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প বলে জানান দুই মুখপাত্র। তার পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করা হয়। রাজ্যপালকে দিয়ে দলীয় রাজনীতি করছে বিজেপি বলে অভিযোগ করেন শুভময় বাবু।

Related posts

মেমারিতে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন ও বস্ত্র বিতরণ

E Zero Point

বিয়ে মিটিয়েই মাঝ রাতে নবদম্পরাতি দৌড় ২৫কিমি

E Zero Point

চার হাজার কোটি টাকার পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পঃ দুর্নীতির আশঙ্কা থেকেই যাচ্ছে

E Zero Point

মতামত দিন