06/03/2026 : 6:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির মন্ডলগ্রামে পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয় শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি ও মৃত্যুঞ্জয় যশ, ৫ মার্চ ২০২৬:

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাদিঘির পার এলাকায় এক শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। জানা যায় বড় পলাশনের কলা দীঘির পার এলাকায় কেলেগুঁড়ে পুকুরের পাড় থেকে এক শিশুর দেহ উদ্ধার হয়।

ঐ শিশুর আনুমানিক বয়স তিন বছর। চাষের কাজে গিয়ে এক ব্যক্তি ওই শিশুর দেহ দেখতে পান। ছুটে আসেন স্থানীয়রা। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সি আই স্নেহময় চক্রবর্তী , মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস , সাতগেছিয়া ফাড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাণী শংকর সিংহ মহাপাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।
পুলিশের তৎপরতাই দেহটি তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related posts

করোনা পজিটিভ পরিবারের পাশে জামালপুর পঞ্চায়েত সমিতি

E Zero Point

শিশুদের এক্সপায়রি ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ

E Zero Point

কালনায় তিল চাষে একশো শতাংশ ক্ষতি

E Zero Point

মতামত দিন