জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১১ মার্চ ২০২৬ঃ
মঙ্গলবার সাত সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তক্তিপুরে মাসুম বাবার মাজারের দানপেটি থেকে প্রায় টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চোর। পরে মাজারের কর্মকর্তাদের কাছে ওই ব্যক্তি স্বীকার করে সে দানপেটির নকল চাবি বানিয়ে প্রায়ই চুরি করেছে। জানা যায় এদিন সকাল ৬ টা নাগাদ মাসুমবাবা মাজারের খাদেম রিয়াজ আহমেদ মাজারে সিসিটিভি ফুটেজ দেখে তাকে হাতে নাতে ধরেন।

খবর দেওয়া হয় মেমারি থানায়, পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাতেই মেমারি থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। ধৃতের নাম সুদীপ পাল, বাড়ি ডানলপ, উত্তর ২৪ পরগনা। বুধবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত সুদীপ পালকে বর্ধমান আদালতে পাঠানো হয়।

