12/03/2026 : 1:54 AM
আমার দেশ

মেমারিতে জাতীয় সড়কে ধস : নতুন রাস্তার বছর না ঘুরতে এই ঘটনায় উঠছে না না প্রশ্ন?

জিরো পয়েন্ট নিউজ মেমারি, ১১ মার্চ, ২০২৬

ধসে পড়ল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল, জাতীয় সড়ক ব্যস্ততম রাস্তা, এই রাস্তা খারাপ থাকার কারনে দীর্ঘদিন ধরে IRB নামে একটি বেসরকারি সংস্থা নতুন করে এই রাস্তা নির্মাণের কাজ করে, স্থানীয় সূত্রের খবর ১ বছর হয়নি নতুন রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে কিন্তু তার মধ্যেই নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল ধস?

জানা যায় বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল ধসে পড়ে বিপত্তি ঘটে তার সাথে সাথে বড়সড়ো দুর্ঘটনা হাত থেকে বাঁচলো বেশ কয়েকটি গাড়ি। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় জাতীয় সড়কের কলকাতা থেকে বর্ধমান অভিমুখী রাস্তায়।

আরও জানা যায় হঠাৎই হুরমুরিয়ে ভেঙে পড়ল গার্ডওয়ালের একাংশ। যার ফলে রাস্তায়ও ধসে সৃষ্টি হয়েছে । ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আইআরবি নামে এক বেসরকারি সংস্থা এই রাস্তার নির্মাণের কাজ করছিল। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য এইরকম ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার পরে ১৯ নম্বর জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত।ঘটনার পরে জামালপুর থানার আজাপুর এলাকা থেকেই সমস্ত গাড়িগুলিকে বাইপাস দিয়ে নামিয়ে দেয়া হচ্ছে। উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিল পুলিশ। ব্যাপক যানজটের সৃষ্টি এলাকায়।

 

Related posts

‘৮ সাল মোদী সরকার : স্বপ্নে কিতনে হুয়ে সাকার’

E Zero Point

সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার সূচনায় অস্ট্রেলিয়া-ভারত-জাপানের বাণিজ্য মন্ত্রীদের যৌথ বিবৃতি

E Zero Point

প্রসঙ্গ চীনঃ স্বদেশী পণ্য নির্ভর অর্থনীতি তৈরিতে একজন সাধারণ ক্রেতার ভূমিকা

E Zero Point

মতামত দিন