25/08/2026 : 5:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা: শশীনাড়া থেকে গ্রেফতার ২ তৃণমূল নেতা

জিরো পয়েন্ট নিউজ, ৩০ জুন ২০২৬, মেমারি :


২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় এক বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারির শশীনাড়া এলাকা থেকে দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সবিতব্রত চ্যাটার্জী ও ভিক্টর বিশ্বাস।

এই ঘটনার পর আক্রান্ত বিজেপি পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। আদালত এবং উচ্চপর্যায়ের তদন্তকারী সংস্থার কড়া নজরদারির পর, পুলিশ ঘটনার দীর্ঘ তদন্ত চালিয়ে অবশেষে এই দুই তৃণমূল নেতার জড়িত থাকার অকাট্য প্রমাণ পায়।

মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায়।

Related posts

পূর্ব বর্ধমানে বোমার ‘হোম ডেলিভারি’, ‘অনলাইনে’ পেমেন্ট!

E Zero Point

মঙ্গলকোটের চানক অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে

E Zero Point

সমুদ্রগড়ে সিপিআইএমের রেল অবরোধ

E Zero Point

মতামত দিন