20/09/2026 : 4:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাজারে সবজির দামে আগুন! সাতগেছিয়া বাজারে প্রসাশনিক পরিদর্শন

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ২ অগাষ্ট ২০২৬ :


রাজ্যজুড়ে শাক সবজির অত্যাধিক মূল্যবৃদ্ধি। বিভিন্ন বাজারে ভিন্ন দামে বিকোচ্ছে সবজি। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই রবিবার রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে হানা দিল ইবি,পুলিশ প্রশাসন। সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

রবিবার সকালে মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকে সাতগেছিয়া বাজারে সবজি বাজার পরিদর্শনে বিধায়ক সহ প্রশাসন আধিকারিক গণ। জানা যায় রাজ্য সরকারের কড়া বার্তা নিত্য প্রয়োজনীয় জিনিসের কোন কালোবাজারি চলবে না এবং অতিরিক্ত দাম রুখতে এই অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা, মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক সৌমজিৎ বসু, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি আধিকারিক (আই,সি) বুদ্ধদেব ঢুলি।

মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সামাজিক মাধ্যমে পোষ্টের মাধ্যমে জানান এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষক ও সাধারণ ক্রেতা—উভয়েই উপকৃত হবেন বলে আশা করা যায়। ন্যায্য মূল্যে সবজি বিক্রি ও ক্রয়ের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।

Related posts

মঙ্গলকোট থানার পুলিশের ভালোবাসার টানে বাড়ি ফিরতে চাইনা 5 বছরের যীশু টুডু

আই লাভ বহরমপুর – সেলফিয়ানদের নতুন ঠিকানা

ezeropoint +91 7797331771

আমগাছে একইসাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবক -যুবতীর দেহ, চাঞ্চল্য এলাকায়

মতামত দিন