20/09/2026 : 4:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে সাপের কামড়ে আশঙ্কাজনক মহিলা

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, কল্যাণ মন্ডল, ৩ অগাস্ট ২০২৬:


​ বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মন্তেশ্বর ব্লকের বন্নগ্রামের বাসিন্দা সোনালী খাতুন। ​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়িতেই আচমকা একটি বিষধর সাপ সোনালী খাতুনকে কামড় দেয়। বিষয়টি লক্ষ্য করতেই পরিবার ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে।

​হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা কাল বিলম্ব না করে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে বন্নগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

Related posts

এবার রাজ্যপাল দার্জিলিংয়ের রাজভবন থেকে রাজ্য পরিচালনা করবেন

বিধানসভায় মঙ্গলকোটে তৃণমূলপ্রার্থী কি অপূর্ব চৌধুরী? 

ezeropoint +91 7797331771

ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির কাটোয়ায়

ezeropoint +91 7797331771

মতামত দিন