14/08/2026 : 8:00 PM
আমার দেশব্যবসা বণিজ্য

স্বাধীনতা দিবসের উপহার: এবার মাত্র ৪ ঘন্টায় নতুন গ্যাস সিলিন্ডার ডেলিভারি সাতগেছিয়ায় 

জিরো পয়েন্ট নিউজ সাতগেছিয়া, মৃত্যুঞ্জয় যশ ও আনোয়ার আলি, ১৪ অগাস্ট ২০২৬:


স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রাহকদের জন্য বিশেষ উপহার নিয়ে এল ভারত গ্যাস। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকে সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় উদ্বোধন করা হলো নতুন ধরনের ‘ভারতগ্যাস লাইট জিপ’ ফাইবার কম্পোজিট এলপিজি সিলিন্ডারের।

উদ্যোক্তাদের দাবি গ্রাহকদের আরও সুবিধা ও আধুনিক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই নতুন সিলিন্ডার করা হয়েছে।

নতুন এই সিলিন্ডারের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর হালকা ওজন এবং সুরক্ষিত। সাধারণ লোহার সিলিন্ডারের তুলনায় এটি অনেকটাই হালকা হওয়ায় সহজে বহন করা যায়।

পাশাপাশি কম্পোজিট উপাদানে তৈরি হওয়ায় এতে মরচে বা জং ধরার সম্ভাবনা নেই। এই সিলিন্ডারে রয়েছে গ্যাস লেভেল ইন্ডিকেটর যার মাধ্যমে বাইরে থেকেই বোঝা যাবে সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে।ফলে গ্যাস শেষ হওয়ার আগে গ্রাহক সহজেই বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নতুন সিলিন্ডার বুক করতে পারবেন।

 

এছাড়াও নতুন সিলিন্ডারের ক্ষেত্রে রয়েছে দ্রুত পরিষেবার সুবিধা। বুকিং করার পর মাত্র চার ঘণ্টার মধ্যে ডেলিভারি পাওয়ার সুবিধা রয়েছে বলে জানানো হয়েছে। বাড়ির রান্নার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও এই সিলিন্ডার ব্যবহার করা যাবে।

শুক্রবার সাতগেছিয়ায় একটু অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সিলিন্ডারের উদ্বোধন করা হয়। জানা যায়, ভারতে মোট ১০০টি জায়গায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। বর্ধমান জেলায় দুটি জায়গায় ভারত গ্যাসের পক্ষ থেকেএই কর্মসূচি হচ্ছে, যার মধ্যে একটি সাতগেছিয়া।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি নতুন সিলিন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সিলিন্ডারের আদলে তৈরি বিশেষ কেক কাটা হয়। একটি গাড়িতেও পতাকা নাড়িয়ে পরিষেবার শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি-২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমজিৎ বসু, মেমারি ২ সমবায় সিআই রামপ্রসাদ নন্দী, দুর্গাপুর এলপিজি প্ল্যান্ট ভারত প্রেট্রোলিয়ামের পক্ষে নির্মাল্য চক্রবর্তী, সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার সৌমিত্র মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং উপভোক্তারা।

আজ ৭ জন গ্রাহকের হাতে নতুন BHARATGAS LITE ZIP সুরক্ষিত সিলিন্ডার তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের বক্তব্য, গ্রাহকদের সুবিধা, নিরাপত্তা এবং দ্রুত পরিষেবার কথা মাথায় রেখেই এই নতুন সিলিন্ডার চালু করা হয়েছে।

Related posts

জীবনযুদ্ধে এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের লড়াইয়ের কাহিনী

E Zero Point

গত ১০ দিনে ভারতীয় রেল মহারাষ্ট্র থেকে ৪৩২টি ও দিল্লি অঞ্চল থেকে ১১৬৬টি বিশেষ ট্রেন চালিয়েছে

E Zero Point

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু, মৃত ২, আহত ৬০ পুলিসকর্মী

E Zero Point

মতামত দিন