15/09/2026 : 8:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মাঝের গ্রামে ভক্তিভরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী মা মনসার ঐতিহ্যবাহী বনভোজন পুজো

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ১৫ সেপ্টেম্বর ২০২৬ :


​মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে মঙ্গলবার অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী মা মনসার ঐতিহ্যবাহী বনভোজন পুজো। বহু বছরের প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে গ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ​সেবাইত রঞ্জিত সাঁতরা জানান, মাঝের গ্রামের এই পুজো অত্যন্ত প্রাচীন ও জাগ্রত।

প্রচলিত প্রথা ও বিশ্বাস অনুযায়ী, মূল মন্দির থেকে দেবী মনসা বছরে মোট তিনবার বাইরে বের হন—
​প্রথমবার: জ্যৈষ্ঠ মাসের দশহরা তিথিতে। ​দ্বিতীয়বার: ভাদ্র মাসের অমাবস্যার পরবর্তী প্রথম মঙ্গলবারে (বনভোজন উপলক্ষ্যে)। ​তৃতীয়বার: ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর তিথিতে।

​প্রথা অনুযায়ী, প্রতিবারই মূল মন্দির থেকে দেবীর সঙ্গে তাঁর সাত বোনকে নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। দশহরা তিথি এবং এই বনভোজনের দিনে গ্রামের কন্যাসন্তান অর্থাৎ মেয়েরা দেবীকে মাথায় নিয়ে মন্দির থেকে বের হন। অন্যদিকে, ভাদ্র সংক্রান্তি বা বিশ্বকর্মা পুজোর দিন গ্রামের যুবকেরা সাত বোন সহ দেবীকে নিয়ে গ্রাম পরিক্রমায় অংশ নেন।

​মঙ্গলবার বনভোজন উপলক্ষ্যে গ্রামের মেয়েরা দেবীকে মাথায় বহন করে মূল মন্দির থেকে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত বিশেষ বেদীতে নিয়ে যান। সেখানে দেবীর বিশেষ আরাধনা সম্পন্ন হয়। এরপর গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভক্তদের পুজো গ্রহণ করে দেবী পুনরায় মূল মন্দিরে ফিরে আসেন।​দিনটি উপলক্ষ্যে গ্রামের মেয়েদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সেবাইত রঞ্জিত সাঁতরা সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অগণিত ভক্তবৃন্দ।

Related posts

৪৩০ বছরের দোলযাত্র উৎসব কাটোয়ায়

ezeropoint +91 7797331771

পান্ডুয়া ব্লক বিদ্যুৎদপ্তরের কর্মীর উদ্যোগে খাদ্য সামগ্রী দান

ezeropoint +91 7797331771

কালনার সিমলন গ্রাম পঞ্চায়েতে রাস্তা বেহাল, চরম সংকটে গ্রামবাসী

মতামত দিন