27/08/2026 : 2:02 AM
জীবন শৈলীরান্নাঘর

রান্নাঘরঃ বাসি রুটির চাউমিন

রমলা মুখার্জী, বৈঁচী, হুগলী

বাসি রুটির চাউমিন


উপকরণঃ


বাসি রুটি চারটি, পিঁয়াজ, রসুন, টমেটো, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা,গাজর, কারি পাতা, আদা, সাদা তেল চার চামচ, ঘী এক চামচ, গরমমশলা 1\2 চামচ (বাকি উপকরণের পরিমান ছবি অনুসারে)।

প্রস্তুতি প্রণালীঃ


১. প্রথমে রুটিগুলি রোল করে ছবির ন্যায় ফালি ফালি করে কেটে নিতে হবে।
২.আনাজগুলি কেটে রাখুন এবং আদা পেষ্ট করে রাখুন।
৩.কড়াতে সাদা তেল দিয়ে ওভেনে চাপিয়ে গরম হলে প্রথমে কারিপাতা ও পিঁয়াজ ভেজে, বাকি সব আনাজ ভেজে পরিমান মত নুন হলুদ ও অল্প জল দিয়ে ঢাকা দিতে হবে।
৪. আনাজ সেদ্ধ হলে রুটির কুচিগুলি দিয়ে নাড়তে হবে।
৫.অল্প মিষ্টি, অল্প সস, একটু লেবুর রস, গরমমশলা গুঁড়ো, এক চামচ ঘী দিয়ে নেড়েচেড়ে কড়া নামিয়ে ফেলুন।
৬. প্লেটে শশা, টমেটো,লেবু ও কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

১২৩৪৫৬৭৮৯বাসি রুটির চাউমিন

আপনিও সামিল হতে পারেন আমাদের রান্নাঘরে। আপনার বানানো যেকোন রান্নার উপকরণ, প্রস্তুতি প্রণালী ছবিসহ পাঠিয়ে দিন আমাদের 7797331771 WhatsApp No-এ। সঙ্গে আপনার, নাম ও ঠিকানা।


Related posts

শুধু মাত্র এই দিনটার জন্য আমরা বসে থাকি

E Zero Point

গঙ্গাসাগর মেলা ২০২১ – মেলা থেকে বেলাতটে

E Zero Point

খাদ্যরসিকদের জন্য সুথবরঃ পশ্চিমবঙ্গের সবথেকে বড় খাদ্য মেলা এবার বর্ধমানে

E Zero Point

মতামত দিন