13/07/2026 : 4:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে এসএফআই-এর শিক্ষা সামগ্রী দান ও বিপ্লবী চে গুয়েভারা জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ এসএফআই পক্ষ থেকে গতকাল ১৪ জুন বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড বড় মসজিদ এলাকায় যে সমস্ত গরীব-দুঃস্থ পরিবারের যেসব ছোট ছোট শিশুরা রয়েছে তাদের পড়াশোনার উৎসাহ বাড়ানোর জন্য খাতা, পেন, পেন্সিল তুলে দেওয়া হল সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আইয়ের ছাত্রকর্মীরা।

এছাড়াও এসএফআইয়ের পক্ষ থেরে মহান বিপ্লবী চে গুয়েভারা জন্মদিন পালন করা হলো। তার ছবিতে পুষ্প দিয়ে তার সম্বন্ধে বেশ কিছু ইতিহাসকে তুলে ধরা হলো বক্তব্যের মাধ্যমে।

অন্যদিকে ভাতশালা বাঁকার মাঠে বিনামূল্যে সিপিএমের পক্ষ থেকে মেহেনতি মানুষের জন্য জনতা বাজার বসানো হয়েছে এস এফ আই-এর পক্ষ থেকে।  সেখানে ওই এলাকায় বেশ কয়েকশো মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে টেবিলে সাজানো নানান রকম খাদ্যসামগ্রী একে একে নিজের হাতে সংগ্রহ করে।

Related posts

মারাত্বক দুর্ঘটনা মেমারিতেঃ বরাতজোড়ে প্রানহানি থেকে রক্ষা

E Zero Point

ক্ষেতমজুর দ্বারা সমবায়ের কর্মকর্তারা ঘেরাও হলেন কালনাতে

E Zero Point

নদীয়ার ফুলিয়ায় উদ্ধার সদ্যজাত শিশু কন্যা!

E Zero Point

মতামত দিন