22/07/2026 : 10:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার ব্লক তৃণমূলের বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের সমবায়ব্যাঙ্কগুলির অধিগ্রহনের বিরুদ্ধে

আমিরুল ইসলামঃ সমবায় ব্যাঙ্কগুলিকে কেন্দ্র সরকারের অধিগ্রহণ না করে তার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজারে সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন নিত্যানন্দ পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকার রাজ্যের সমবায় সমিতিতে যে কো-অপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেইগুলি অধিগ্রহণের কথা বলেছেন তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান-বিক্ষোভ।

নিত্যানন্দ পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা জুলফিকার আলী জানান, আমাদের দলীয় কর্মসূচী ছিল যে আজ সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভ করতে হবে। তাই আমরা ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে বলগোনা সমবায় সমিতির সামনে এই অবস্থান-বিক্ষোভ করলাম।

Related posts

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা স্যার রাসবিহারী বসুর জন্মবার্ষিকী উদযাপন

E Zero Point

পরিযায়ী শ্রমিকের বাচ্চাদের বই বিতরণ

E Zero Point

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চর্চা কেন্দ্রের শিক্ষক দিবস উদযাপন মেমারিতে

E Zero Point

মতামত দিন