27/02/2026 : 4:10 PM
টলি-বলি-কলি-হলিবিনোদন

অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি নিয়ে “ম্যাজিক”-ছবির মহরৎ হয়ে গেল

জিরো পয়েন্ট নিউজ – রাজকুমার দাস, কলকাতা, ৫ অগস্ট ২০২০:


৬ই অগস্ট থেকে শ্যুটিং শুরু হচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি ম্যাজিকের। গত সোমবার রাখি পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হল ছবির শুভ মহরৎ। টলিউডের অন্যতম চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। রিয়েল লাইফে এই জুটির কেমিস্ট্রির চর্চার তো সকলেই করে থাকেন। তবে এবার রুপোলি পর্দায় ম্যাজিক দেখাতে হাজির হচ্ছেন অঙ্কুশ,ঐন্দ্রিলা।ছবিরন নাম ম্যাজিক। দুদিন আগেই এই ঘোষণা সেরেছেন এই জুটি। সোমবার রাখি পূর্ণিমার দিন আনুষ্ঠিত হল এই ছবির শুভ মহরৎ। হাজির ছিলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা সহ ছবির বাকি কলাকুশলীরা। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা চন্দ।
জীবনের চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমন দুজন মানুষের গল্প বলবে ম্যাজিক। ফেব্রুয়ারি মাসে অঙ্কুশের জন্মদিনে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরেছিলেন অভিনেতা। গত ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল এই ছবিতে অঙ্কুশের নায়িকা হচ্ছেন ঐন্দ্রিলা।
অঙ্কুশের বাবা-মা’র চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার এবং বিদীপ্তা চক্রবর্তীকে। ম্যাজিকে থাকছেন পায়েল সরকার, পিয়ান সরকারও। বিয়ের পর এই প্রথম স্বামী রাজা চন্দের ছবির অংশ হচ্ছেন পিয়ান।
অঙ্কুশ-ঐন্দ্রিলা আছেন মানেই এটা পুরোদস্তুর রোম্যান্টিক ছবি নয়, সম্পর্ক, আবেগ আর লুকোনো এক রহস্যের মায়াজাল-এই নিয়েই ম্যাজিক। ছবির পরতে পরতে থাকবে থ্রিলিং এলিমেন্ট। ইন্দ্রিজিত্ ও কৃতীর গল্প বলবে ম্যাজিক। জুনিয়র ডিজাইনার ইন্দ্রজিত্ আর সিনিয়র ডিজাইনার কৃতীর প্রেমের গল্প ধরা পড়বে এই ছবিতে। (ছবি-ইনস্টাগ্রাম)
ছবির চিত্রনাট্য লিখেছেন অর্নব ভৌমিক ও পরিচালক রাজা চন্দ।সঙ্গীতের দায়িত্বভার সামলাবেন ডাব্বু ও স্যাভি।
৬ অগস্ট থেকে শুরু হচ্ছে ম্যাজিকের শ্যুটিং পর্ব।প্রযোজনার দায়িত্বে রয়েছে এসএসজি এন্টারটেনমেন্ট।

Related posts

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান

E Zero Point

সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল মঙ্গলকোটের গ্রাম

E Zero Point

সংগীতের নতুন O T T প্ল্যাটফর্ম”মাই সার্কেল ডট কম”

E Zero Point

মতামত দিন