13/04/2026 : 12:56 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মহিলাদের জীবাণুমুক্ত কর্মসূচি কালনা শহরে

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১৬ অগাস্ট ২০২০:


সরকারে নেই, তবু দরকারে আছি– এই মনোভাব নিয়ে রবিবার পথে নামলেন মহিলা টিম।  করোনা ভাইরাস রুখতে  স্বাস্থ্য বিধি সংক্রান্ত সচেতনতা পোস্টারিং ও হ্যান্ডবিল বিলি, জীবাণুমুক্ত স্প্রে,  সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি নেন তারা।     সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে  কালনা পৌরসভার ১ নং ও ৮ নম্বর ওয়ার্ডে জীবাণুমুক্ত স্প্রে করা হয়। সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করা হয়। সক্রিয়ভাবে অংশগ্রহন করেন–জনা  মুখার্জি, মনিপ্রভা ভাদুরী, মৃদুলা রায়, মমতা নন্দী, কবিতা চক্রবর্তী,  অনিমা বসুমল্লিক,  খুকু আইচ, সন্ধ্যা হালদার প্রমুখ।  মহিলারা এদিন সাধারণ মানুষকে  বোঝান—পশ্চিমবঙ্গে করোনার গোষ্ঠী সংক্রমনের শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পাশাপাশি অপরিকল্পিত লকডাউনের ছেলেখেলায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে।  কাজ নেই, রোজগার নেই।  চরম অভাব এখন ঘরে ঘরে।  এই অবস্থায় করোনায় আক্রান্ত হলে চিকিৎসা পাওয়া কার্যত অসম্ভব। সরকারি হাসপাতালগুলিতে বেড নেই, পর্যাপ্ত ভেন্টিলেশন নেই, প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত নেই।  রোগে আক্রান্ত মানুষ জন হাসপাতালের দরজায়  দরজায় ঘুরে ভর্তি হতে না  পেরে রাস্তাতেই মড়ছেন। তাই নিজেকে সুস্থ্য রাখতে গেলে সর্বোচ্চ সাবধানতা নিজেকেই নিতে হবে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে  চলতেই হবে।

Related posts

কাটোয়ায় লক্ষী পুজো

E Zero Point

বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে নৃশংস ভাবে খুন

E Zero Point

দুর্গা প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে গোঘাটে চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন