07/09/2026 : 10:04 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা-পূর্বস্থলীতে স্বাধীনতা দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১৬ অগাস্ট ২০২০:


কালনা ও পূর্বস্থলী এরিয়া কমিটিরগুলির  বামপন্থী বিভিন্ন গণ সংগঠনের উদ্যোগে শ্রদ্ধার সাথে ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হয়।  কালনা শহর, সহজপুর বাজার, সেনেরডাঙ্গা বাজার,  নশরতপুর,  নাদনঘাট, পূর্বস্থলী, পীলা, পারুলিয়া, নিমদহ, সমুদ্রগড় সহ বিভিন্ন এলাকায় আজ স্বাধীনতা দিবস পালনের সময়োপযোগী কর্মসূচি নেওয়া হয়।   পতাকা উত্তোলন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার শপথ, পথসভা ও মাস্ক বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।  এই অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখেন– বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্ব–  অঞ্জু কর, শুকুল শিকদার, অরুণাভ চক্রবর্তী, মহম্মদ শাহ, গৌতম হালদার, ডাঃ গৌরাঙ্গ গোস্বামী, জয়দ্বীপ ভট্টাচার্য,   সুব্রত ভাওয়াল,  প্রদীপ সাহা,  রতন দাস,  সাকাউত হোসেন,  স্বরুপ ঘোষ,  বীরেশ্বর নন্দী,  অমিত কুমার মন্ডল,  টিংকু দাস,  সুমন্ত মুন্ডারী প্রমুখ।  বক্তারা বলেন–কোভিড-১৯ মহামারী,  জাতীয় লকডাউনের   মোকাবেলা করা এবং মানুষকে ত্রাণ দেওয়া একমাত্র লক্ষ্য হওয়া উচিত।  কিন্তু তখন আরএসএস-বিজেপি নেতৃত্বধীন কেন্দ্রীয় সরকার আগ্রাসীভাবে খর্ব করে চলেছে ভারতের সংবিধানের মর্মবস্তুকে। পাশাপাশি শান দেওয়া হচ্ছে তীব্র সাম্প্রদায়িক মেরুকরণে।  লক্ষ্যবস্তু করা হচ্ছে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে।  সংসদ,  বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন,  সিবিআই থেকে  ইডি প্রতিটি সাংগঠনিক কর্তৃপক্ষই আক্রমণের মুখে। খর্ব করা হচ্ছে তাদের স্বাধীনতা।  ভারতীয় সংবিধান রক্ষায় স্বাধীনভাবে কাজ করা থেকে তাদের দুর্বল করা হচ্ছে।   গুরুতর আক্রমণের মুখে গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা। সরকার ও তার নীতির বিরুদ্ধে কোনরকম ভিন্নমতের প্রকাশকে  দেগে দেওয়া হচ্ছে দেশদ্রোহী হিসাবে।  এই অবস্থায় আমাদের সংবিধানকে রক্ষা তার আওতায় থাকার নিশ্চয়তার জন্য মানুষের ঐক্যবদ্ধ হওয়া আজ অপরিহার্য, আশু কর্তব্য।  আর এইভাবেই আমরা শক্তিশালী করতে পারি আমাদের স্বাধীনতাকে ।

Related posts

আলুর দাম বৃদ্ধিঃ মেমারিতে প্রশাসনের পক্ষ থেকে হিমঘরে নজরদারি

ezeropoint +91 7797331771

ইটাচুনা চক্রের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দ্বারবাসিনী অঞ্চলে ত্রাণ বিলি

ezeropoint +91 7797331771

মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে পৃথক দুই দুর্ঘটনায় জখম দুই

ezeropoint +91 7797331771

মতামত দিন