26/08/2026 : 11:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অলভিভা এন্টারটেইনমেন্ট এর সামাজিক কাজ দুর্গাপুরে

জিরো পয়েন্ট নিউজ, রাজকুমার দাস, কলকাতা, ১৬ অগাষ্ট, ২০২০:


স্বাধীনতার দিনে দুর্গাপুরের কাদা রোড সংলগ্ন দুর্বার মহিলা সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার উত্তোলন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার এক যৌণ কর্মী। এরপর দুর্গাপুরের অলভিভা এন্টারটেইনমেন্ট র তরফে এলাকার দুস্থ ১০০ জন মহিলাকে শুকনো খাবারের সমগ্রি তুলে দেওয়া হয়। এরই সঙ্গে আরও দুটি সংস্থা রোটারি ক্লাব দুর্গাপুর এলিট ও হিন্দু উনিটি ক্লাবের সদস্যরাও বিভিন্ন খদ্যো সামগ্রী তুলে দেন। আলভিভা এন্টারটেইনমেন্ট র প্রতিষ্ঠাতা অর্পিতা সেনগুপ্ত জানান যে আগামী দিনে তারা এই এলাকার মেয়ে দের জন্য আরো কিছু উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করবেন । অনুষ্ঠানে দুর্গাপুর মহকুমা র তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী নরেন্দ্র নাথ দত্ত ,দুর্গাপুর কোর্টের পি পি সৌড়িন দাস, মেন গেট ফারির আধিকারিক সুদীপ্ত পারামানিক, দুর্গাপুর রোটারী এলিট ক্লাবের পুলক বন্দোপাধ্যায় সহ স্থানীয় হিন্দু ইউনিটি সোশাল সংস্থার সদস্য রা। স্বাধীনতার পূর্ণ দিবসে আমরা কিছু সমাজের প্রকৃত মানুষের হাতে কিছু নিত্যদিনের ব্যবহার্য জিনিস তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি বলে জানান অনুষ্ঠানের অন্যতম সহযোগী অলভিভার অর্পিতা সেনগুপ্ত।

Related posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

বর্ধমানে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার লাইনে হাতাহাতিতে দুই পরিবার

E Zero Point

মতুয়া সেবা সংঘের ৪ দিন ব্যপী বাৎসরিক মহোৎসব মেমারিতে

E Zero Point

মতামত দিন