07/09/2026 : 2:19 AM
আমার দেশআমার বাংলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৮ এপ্রিল ২০২১:


করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৩-টি নির্দিষ্ট বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন।


তিনি লিখেছেন, আরো বেশি ভ্যাকসিন দেওয়া এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কলকাতার মত জনঘনত্ব পূর্ণ শহরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভ্যাকসিনের সরবরাহ অনিয়মিত এবং তাতে ঘাটতি দেখা দিয়েছে। ফলে, রাজ্যের টীকাকরণ কর্মসূচীর ওপর এক নেতিবাচক প্রভাব পড়েছে। ২ কোটি ৭০ লক্ষের মত মানুষকে টীকা দিতে রাজ্যের প্রয়োজন ৫ কোটি ৪০ লক্ষ ডোজ।

 

দ্বিতীয় বিষয় হিসেবে মুখ্যমন্ত্রী, রেমডেসিভির এবং টোসিলিজুমাব-এর মতো অত্যাবশ্যক ওষুধের সরবরাহে ঘাটতি ও অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বর্তমানে রেমডিসিভিরের দৈনিক ৬ হাজার এবং টোসিলিজুমাবের ১ হাজার ভায়াল প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ১ হাজার ভায়াল রেমডেসিভির, টোসিলিজুমাব আসছেই না। যত দ্রুত সম্ভব এই সব অত্যাবশ্যক ওষুধের সরবরাহ সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।

তৃতীয় বিষয়, হিসেবে মুখ্যমন্ত্রী অক্সিজেনের সরবরাহে যাতে ঘাটতি না হয়, তা সুনিশ্চিত করতে বলেছেন।

তথ‍্য: এআইআর

Related posts

উত্তর প্রদেশের গণধর্ষণের প্রতিবাদে মেমারিতে তৃণমূলের মিছিল

ezeropoint +91 7797331771

আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে উত্তাল গাইঘাটা বিডিও অফিস

মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন