06/09/2026 : 10:32 PM
আমার বাংলাগোঘাটহুগলি

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত, বিজেপি কর্মী গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, হুগলি, ১৮ এপ্রিল ২০২১:


গোঘাটে শনিবার প্রকাশ্য দিবালোকে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনার তদন্তে নেমে। নাটকীয় ঘটনার সত্য উদঘাটন করল পুলিশ তদন্তে বেরিয়ে এলো আসল তথ্য । গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে নির্মাণের জন্য পৌঁছায়। এবং ঘটনার তদন্ত করে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে । থানায় নিয়ে আসে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ চলায় তিন বিজেপি কর্মীকে।

এরপর গুলি চালানো ঘটনার কথা তারা স্বীকার করে নেয়। তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জেলায় তারা জানায় তাদের নিজেদের কাছেই ছিল ওই অবৈধ বন্দুক । এবং তারা ভাদুর এলাকায় জঙ্গলের মধ্যে মদ্যপান করে বন্দুক নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে বন্দুক থেকে গুলি ছিটকে লাগে আহত বিজেপি কর্মী শুভময় কুন্ডুর ‌ পায়ে। তারপরই তারা ঘটনার কথা সাজিয়ে ফেলে। অভিযোগের আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের দিকে।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে গোঘাটের নবাসন এলাকা থেকে ওই বন্দুকসহ রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনায় তিন বিজেপি কর্মীকে আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। বর্তমানে আহত বিজেপি কর্মী সময় কোন হসপিটালে চিকিৎসাধীন। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Related posts

একই দিনে মঙ্গলকোটে দু জায়গায় সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের, রাজনৈতিক চর্চা তুঙ্গে

রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মহিলা

ezeropoint +91 7797331771

পূর্বস্থলীর নজরুল মঞ্চে ফুটবল তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

ezeropoint +91 7797331771

মতামত দিন