28/08/2026 : 5:37 PM
আমার বাংলা

রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মহিলা

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ :


রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৮টা নাগাদ মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মামুদপুর গ্রামে। মন্তেশ্বরের মামুদপুর গ্রামের জোৎসনা প্রামানিক নামে এক মহিলা দীর্ঘদিন রোগ যন্ত্রনায় ভুগছিলেন বলে জানালেন পরিবারের পক্ষ থেকে।

রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে বাড়িতে নিজের শোবার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে পরিবারে অন্যান্য সদস্যরা। তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়।

 

Related posts

আউসগ্রামে অর্ধেক রাস্তা দখল করে রোডে ধান শুকাচ্ছেন চাষিরা

E Zero Point

বর্ধমান শহরে করোনা সংক্রমণ কমলো, আক্রান্ত ৭৮, জেলায় ৩২৯

E Zero Point

বর্ধমানে আজ উন্মোচন হবে মহানায়ক উত্তমকুমারের মূর্তি

E Zero Point

মতামত দিন