12/04/2026 : 4:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১০ সেপ্টেম্বর ২০২০:


বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত |২১এর ভোট যত এগিয়ে আসছে প্রত্যেকদিনই কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দলবদলের প্রবণতা দেখা যাচ্ছে | কেউ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা কাঁধে তুলে নিচ্ছে |
আজ মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের প্রায় ২০০টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন |
তাঁদের হাতে দলের ঘাসফুল পতাকা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির হহ সভাপতি আহমেদ হোসেন সেখ | এছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপলন অঞ্চল সভাপতি সহ আর ও অনেকে |
এদিনের যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্য নাম হল চাঁদু দাস | যিনি সিপি. আই .এম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি |
আজকের অনুষ্ঠান থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির হহ সভাপতি আহমেদ হোসেন সেখ বলেন যে, বিরোধী শিবিরে এতবড় ভাঙন শাসক দল তৃণমূলকে অনেকটাই অক্সিজেন দিতে সাহায্য করবে, আগামিদিনে আরও মানুষ তৃণমূলে যোগ দেবে |
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি আরো বলেন, মানুষের জন্যে যদি কাজ করতে চান, তাহলে তৃণমূলেই একমাত্র সেই সুযোগ পাবেন |’
এদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া চাঁদু দাসের কথায়, বাম আমলের ৩৪ বছরে বাংলার উন্নয়ন থমকে গিয়েছিল | তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্যব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা সমাজের সর্বক্ষেত্রেই তৃণমূলের উন্নয়ন তা দেখে তিনি আপ্লুত | সুতরাং আজ তিনি তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে এই উন্নয়ন যজ্ঞে শামিল হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান |

Related posts

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

E Zero Point

তৃণমূল নেত্রীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল মেমারিতে

E Zero Point

৩ বছর পর অবশেষে মেমারির বিড়ি শ্রমিকদের ৩৫ টাকা মজুরি বৃদ্ধি

E Zero Point

মতামত দিন