27/08/2026 : 9:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার থানার পুলিশের বড় সফলতা, গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার চার ডাকাত

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৩ সেপ্টেম্বর, ২০২০:


ডাকাতি করার আগেই পুলিশের জালে ৪ ডাকাত। ভাতার থানার
পুলিশ গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পায় ভাতারের নতুন গ্রামের কাছে একদল ডাকাত জড়ো হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে। তড়িঘড়ি পুলিশ সেই জায়গায় হানা হানা দেয় । পুলিশের অভিযানে চারজন গ্রেপ্তার হয় বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে বেশকিছু রসা দড়ি লাঠি রড উদ্ধার করেছে পুলিশ। তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছিল বা এই চক্রে আর কে কে যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত করছে ভাতার থানার পুলিশ।
ধৃতদের নাম হারাধন রায় (৫৬) , চাঁদ কুমার মাঝি(৪০), হারাধন মাঝি(৪৫)। ধৃতদের তিনজনের বাড়ি নারানপুর গ্রামে।  অমিত মন্ডল (৫০) বাড়ি কামারপাড়া।পুলিশের উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।

ভাতারের বাসিন্দা মফিজ শেখ জানান, পুলিশ বিশেষ নজরদারিতে চার ডাকাতকে গ্রেফতার করেছে গতকাল রাত্রে আমি ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানাই ভাতার থানার পুলিশদেরকে।

Related posts

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বর্ধমানবাসী

E Zero Point

লকডাউনে কর্মহীনঃ ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী যুবক

E Zero Point

রক্ষণাবেক্ষণ হোক ইতিহাসের

E Zero Point

মতামত দিন