30/08/2026 : 10:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পরিযায়ী শ্রমিকদের জন্য কংগ্রেসের স্মারকলিপি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর, ২০২০:


বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিযায়ী শ্রমিকও তাদের পরিবারকে অবিলম্বে গরীব কল্যান যোজনায় নাম নথিভুক্ত করতে হবে এই দাবীতে আজ মেমারি সমষ্টি উন্নয়ণ আধিকারিকের কাছে স্মারকলিপি জমা করলেন মেমারি-১ ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা। উক্ত স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি-১ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি শ্যামলকুমার সরকার, মেমারি-১ কিষাণ কংগ্রেস কমিটির সভাপতি রাজেশ হরিজন, মেমারি বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি অনীক সাহা।

কংগ্রেস নেতা শ্যামলকুমার সরকার জানান যে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ও মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দিলো কংগ্রেস কর্মীরা। আমরা বিডিও বিপুল কুমার মন্ডলের হাতে ডেপুটেশন জমা দিলাম। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চায়, কেন কেন্দ্র সরকারের প্রতিটি ব্লকের ৫০ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় পশ্চিমবঙ্গ সরকার অংশ না নিয়ে পরিযায়ী শ্রমিকদের বঞ্চিত করলো।

 

Related posts

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার

E Zero Point

ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মেমারির এক ব্যক্তির

E Zero Point

জামালপুর থানার মুসুন্দায় যুবকের মৃতদেহ

E Zero Point

মতামত দিন