30/08/2026 : 4:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে গ্যাসের ট্যাংকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ আহত ১

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২০ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর মহা চান্দা পাওয়ার হাউস এর কাছে একটি গ্যাসের ট্যাংকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে ওই লরি চালক আহত হন।
স্থানীয় সূত্রে খবর গ্যাসের ট্যাংকার টি ভাতারের দিকে আসছিল লরিটি হলদি দে পাড়া দিকে যাচ্ছিল।
মাহাচান্দা পাওয়ার হাউস এর কাছে টার্নিকে ঘুরতে গিয়ে গ্যাসের ট্যাংকারটি সজোরে ধাক্কা মারে লারটিকে। লরিটি নয়নজলির ধারে পড়ে যায়। লরি চালক আহত হন। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ। কিছুক্ষণের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটে ।পরে ভাতার থানার পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুটি ক্রেন গাড়ি দুটি কে উদ্ধার করার জন্য আসে। গ্যাসের ট্যাংকার এর চালক পলাতক।

Related posts

কোভিড বিধি মেনে মেমারিতে জগৎ গৌরি মায়ের পুজো শুরু

E Zero Point

এক নজরে দেখে নিন বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

ezeropoint

শেক্সপিয়র সরণীর ছায়া এবার মালদাতে

E Zero Point

মতামত দিন