15/07/2026 : 3:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পান্ডুয়ায় তৃণমূলের মহা মিছিল

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, পান্ডুয়া, ২৩ সেপ্টেম্বর, ২০২০:


একুশের বিধান সভা ভোট যত এগিয়ে আসছে, গ্রাম বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ডের পারদ তত চরছে। এর ব্যতিক্রম ঘটল না হুগলি জেলার পান্ডুয়া ক্ষেত্রেও। গত মঙ্গলবার বিকেলে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদবের নেতৃত্বে ও পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জির উদ্যোগে কেন্দ্রীয় বঞ্চনা বিরোধিতায় এক মহা মিছিল অনুষ্ঠিত হলো।

মিছিলের পুরোভাগে পা মেলান পান্ডুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন ভারতীয় ফুটবলার সৈয়দ রহিম নবি, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মদক্ষ সঞ্জীব ঘোষ সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য ও নেতাকর্মীবৃন্দ।


Related posts

ধর্মঘট সফল করতে রাস্তায় নামল সিপিআইএম এবং কংগ্রেস কর্মীরা

E Zero Point

বিজেপির কৃষকদের সন্মান জ্ঞাপন মেমারিতে

E Zero Point

গঙ্গা স্নান করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু

E Zero Point

মতামত দিন