28/05/2026 : 4:16 PM
বিদেশ

চারটি ধাপে চালু হচ্ছে পবিত্র ওমরাহ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর, ২০২০:


অবশেষে চালু হচ্ছে পবিত্র ওমরাহ।করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে এই আনুষ্ঠানিক ইবাদত।মঙ্গলবার সৌদি কতৃর্পক্ষ জানিয়েছেন, স্বাস্থ‍্যবিধি মেনে চারটি ধাপে পবিত্র ওমরা পালনের জন‍্য মসজিদুল হারাম ও রসুল (সা:) এর রওজা মোবারক জিয়ারতের জন‍্য মসজিদে নববী খুলে দেওয়া হবে।
৪অক্টোবর থেকে প্রথম ধাপে শুধু সৌদির অভ‍্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সর্তকতা মেনে ওমরাহ পালন করতে পারবেন। তবে দৈনিক ৬ হাজারের বেশি নয়।
১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে শুধু সৌদির অড‍্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক ও বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। তবে তা হবে ধারণ ক্ষমতার ৭৫ভাগ।
১ নভেম্বর থেকে তৃতীয় ধাপে সৌদির অভ‍্যন্তরের ও বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য বিধি মেনে ওমরাহ করতে পারবেন।ধারণ ক্ষমতার শত ভাগ।”করোনা বিপদ শেষ হয়েছে ” এমন ঘোষনা দেওয়ার পর শুরু হবে চতুর্থ ধাপ।এ ধাপে স্বাভাবিক সময়ের মতোই সব দেশের মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন।

Related posts

দুই ঘণ্টা ‘কিছুই না করে’ ইউটিউবে ৩০ লাখ ভিউ!

E Zero Point

করোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী

E Zero Point

‘সমকামিতার কারণে করোনা এসেছে’ দাবি করা ইউক্রেনের যাজকই আক্রান্ত

E Zero Point

মতামত দিন