22/07/2026 : 3:10 AM
দুর্গাপুজো সংবাদ

এবার দুর্গাপুজোয় ৩৬০ ডিগ্রি প্যান্ডেল হপিং

পুজো একমাস দেরিতে এলেও, মহালয়ার পর থেকেই পুজো-পুজো গন্ধ আকাশে-বাতাসে ভাসতে শুরু করেছে। সেই সঙ্গে সকলের মনে এখন ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন। করোনা আবহে পুজোয় ঘোরাফেরা কতটা নিরাপদ হবে। তবে পুজোর হইচই, খাওয়া-দাওয়া সবই এবার ফিকে পড়বে, তাতে কোনও সন্দেহ নেই অনেকেরই।

পুজোর আনন্দ পুরোপুরি মাটি হতে দেবে না। তাই তো রয়েছে ভার্চুয়াল পুজো ঘোরার সুযোগ। এনভি ডিজিটাল সকলের জন্য নিয়ে এসেছে এমনই একটি ভার্চুয়াল জগৎ, যেখানে বাড়িতে বসেই ৫০টি পুজো মণ্ডপ ঘুরে দেখার সুযোগ পাবেন দেশ-বিদেশের অনেকেই। কলকাতা ও বিদেশের ৫০টি মণ্ডপ বাড়িতে বসেই ঘুরে দেখা যাবে এবার।

মাস্ক, স্যানিটাইজার, লম্বা লাইন উপেক্ষা করেই ঘুরে দেখা যাবে এনভি ডিজিটালের ‘অগমেন্টেড পুজো ২০২০’।

Related posts

পূর্বস্থলীতে বিভিন্ন পুজো মন্ডপে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

পুজোর মুখে জমজমাট সমুদ্রগড়ের তাঁতি কাপড় হাট

E Zero Point

৯১৭ বছরের পুরনো দুর্গাপূজো

E Zero Point

মতামত দিন