31/08/2026 : 4:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নশরতপুরে বারোয়ারি পুজো ভার্চুয়ালে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৫ অক্টোবর, ২০২০:


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের ইন্দ্র পল্লী বারোয়ারি দুর্গা পূজা কমিটি ভার্চুয়াল ভাবে পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. এ দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার মহকুমাশাসক সুমন সৌরভ মহান্তি, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় বিডিও নীতীশ বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, নাদনঘাট থানার ওসি সহ বিশিষ্ট জনেরা. পুজো উদ্যোক্তারা এ দিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম ভার্চুয়াল ভাবে তাদের পুজো উদ্বোধন করায় খুশি তাঁরা. পাশাপাশি মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়ে স্যানিটাইজার মাক্স কিনে মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা এ দিন. সরকারি নিয়ম মেনেই এই পুজো অনুষ্ঠিত হবে।

 

Related posts

মেমারি থানার মালম্বার মুদিখানা কর্মচারীর মেয়ে পাপড়ি শিক্ষিকা হতে চায়

E Zero Point

১৫ ডিসেম্বর অবধি বহাল কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলী 

E Zero Point

অবৈধভাবে দামোদরের মাটি কাটার অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ৩

E Zero Point

মতামত দিন