15/07/2026 : 12:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অবৈধভাবে দামোদরের মাটি কাটার অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ৩

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৩ ডিসেম্বর ২০২২:


সরকারের নির্দেশকে অমান্য করে পূর্ব বর্ধমান জেলার দামাোদর নদ থেকে এক শ্রেণীর মাফিয়া বেআইনিভাবে মাটি ও বালি পাচার করে বিক্রি করছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পাল্লা এলাকার চাঁচাই থেকে অবৈধভাবে দামোদরের নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে ৩ ট্রাক্টর চালকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।

শুক্রবার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয় ধৃতদের। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ট্রাক চালকদের নাম বুদ্ধদেব মাহাতো, খোকন কোড়া ওরফে রম্পা, ও শেখ জামির এবং ধৃতদের বাড়ি পাল্লার মহেশপুর এলাকায়।

বর্ধমান আদালত সূত্রে জানা যায় মহামান্য বিচারক ধৃতদের আগামী ২৫ ডিসেমম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Related posts

তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে বাড়িতে ডেকে খুন

E Zero Point

ফেস্টুন টাঙ্গানোকে কেন্দ্র করে বিতর্ক মেমারিতে

E Zero Point

কার্তিক পুজো নিয়ে সমন্বয় বৈঠক কাটোয়ায়

E Zero Point

মতামত দিন