27/08/2026 : 10:24 AM
আমার বাংলাশ্রীরামপুরহুগলি

নভেম্বর থেকে হুগলি জেলায় ১০ টি বিধানসভায় তৃণমূলের জনসভা

তৃণমূলের হুগলি জেলার কোর কমিটির গঠন হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন আজ শ্রীরামপুরের গঙ্গা দর্শন হলে । এই সাংবাদিক সম্মেলনে হুগলী জেলার মুখপাত্র তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল এবং জেলার মুখপাত্র তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ- তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, জেলা সভাপতি দিলীপ যাদব, হারিপালের বিধায়ক বেচারাম মান্না, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয়। আগামী ১লা নভেম্বর থেকে শুরু হবে ১০ টি বিধানসভায় জনসভা। ১০ টি বিধানসভা হলো বলাগড়, গোঘাট, পুড়শুড়া, আরামবাগ, চুঁচুড়া, খানাকুল, সিঙ্গুর, ধনিয়াখালি, পান্ডুয়া। পাশাপাশি ক্লাবগুলোকে টাকা দেওয়া প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সিপিএম তো কোর্টে মামলা করেছিল মামলা করেও আটকাতে পারেনি ব্যর্থ হয়েছে সিপিএম।

Related posts

এসটিকেকে সড়ক ভয়াবহ হয়ে ওঠার পর নির্মাণ শুরু

E Zero Point

সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ঐক্যশ্রী

E Zero Point

তৃণমূল নেতা নিত্যানন্দ চ্যাটার্জিকে খুনের হুমকি গুসকরায়

E Zero Point

মতামত দিন