29/08/2026 : 1:30 AM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল নেতা নিত্যানন্দ চ্যাটার্জিকে খুনের হুমকি গুসকরায়

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ৪ অগস্ট ২০২০:


চাঞ্চল্যকর অভিযোগ আনলেন গুসকরার স্বনামধন্য তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায় । গতকাল রাখি বন্ধনের দিন সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই চাঞ্চল্যকর পোস্টটি করেছেন। তিনি জানান অরূপ মিরধা নামে ভালকি অঞ্চলের এক ব্যক্তি তাকে ক্রমাগত ফোনে খুনের হুমকি দিয়ে চলেছেন। তিনি আরো অভিযোগ করেন কোন এক প্রভাবশালী ব্যক্তি এর পিছনে আছেন। এবিষয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যে অসহায়তা ফুটে উঠেছে। তিনি বলেন তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সেবা করে আসছেন। গুসকরা পৌর সভায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে ছিলেন । কিন্তু তৃণমূলকে ভালোবাসার প্রতিফল যদি এইরকম হয় তাহলে কি কোন সাধারণ মানুষ আর তৃণমূল করবে এ কথা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন নিত্যানন্দ চ্যাটার্জী। তিনি অভিযোগপত্রটির রিসিপ্ট কপিটি ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Related posts

কাটোয়ায় লক্ষী পুজো

E Zero Point

লকডাউনে ট্রেন বন্ধ, মেধাবী ছাত্রের স্বপ্নপূরণে ব্যর্থ অসহায় হকার বাবা

E Zero Point

জেনে নিন বর্ধমানের খাদ্যমেলায় কে কোন পুরস্কার অর্জন করলো….

E Zero Point

মতামত দিন