01/06/2026 : 6:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মৃতদেহ দাহ করে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ২, আহত ২৩ জন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ অগস্ট ২০২০:


গতকাল মধ্যরাতে মেমারি থানার মেমারি সাতগেছিয়া রোডে কামালপুরের বাঁধের কাছে একটি ট্রাক্টর ও ডাম্পারের সাথে পথ দুর্ঘটনায়, ট্রাক্টরের মধ্যে থাকা ২৩ জন আরোহী গুরুতর জখম হয়‌। তাদের সকলকেই মেমারি হাসপাতালে নিয়ে আসা হয়। আহাতদের প্রাথমিক চিকিৎসা করা হয় কিন্তু তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেমারি হাসপাতালের বিএমএইচও হর্ষ ঘোষ ও মেমারি থানার পুলিশের তৎপড়তায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্ধমানে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম কালিরাম হাঁসদা(৩০) ও অভয় বাক্সে (৩৪)।


ঘটনায় প্রকাশ মেমারি থানার গোপগন্তার ১ পঞ্চায়েতের পাতড়াগ্রামে একজন আদিবাসী সম্প্রদায়ের শ‍্যামলাল বাক্সে(৬৫)এর মৃতদেহ দাহ করার জন্য বিজুর ২ পঞ্চায়েতের দখলপুর এলাকার শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। অন্তিমক্রিয়া সম্পন্ন করার পর বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংবাদসূত্রে জানা যায় মেমারি থানার পুলিশ ট্রাক্টর ও ডাম্পারটি আটক করেছে।

Related posts

রোদ্দুরের হাত থেকে বাঁচতে শ্রমিক এবং কৃষকদের টুপি প্রদান

E Zero Point

প্রতিশ্রুতি সত্বেও রাস্তা হয়নি, আমাদপুর লন্ডন হয়েছেঃ তৃণমূলের সভায় ভাঙচুর মেমারিতে

E Zero Point

কোন্নগরে পোস্টার ‘শুভেন্দু মীরজাফর’- রাজনৈতিক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন