18/04/2026 : 10:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পুজোর ভোগের ঘর করাকে কেন্দ্র করে বিবাদ নাদনঘাটে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৮ অক্টোবর, ২০২০:


পূর্ববর্তী জায়গা জমি নিয়ে বিবাদের জেরে নাদন ঘাট থানার উত্তর শ্রীরামপুর ফকিরতলা এলাকা বারোয়ারি পুজোর জন্য ভোগের ঘর করাকে কেন্দ্র করে বিবাদ। তাঁকে ঘিরে ব্যাপক মারধর বারোয়ারির বেশ কয়েকজন যুবককে। বেশ কয়েকজন শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে চিকিৎসা করান। অভিযুক্ত প্রণয় সরকার সহ বেশ কয়েকজনের নামে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের বাড়ি লোকজনেরা।

ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে, স্থানীয় বাসিন্দা প্রণয় সরকার বাড়ির পাশের এক জায়গাকে কেন্দ্র পাড়া প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ান প্রণয় সরকার।. সেই সময় ঠিক হয় বারোয়ারি পুজোর জন্য ভোগের ঘর নির্মাণের জন্য জায়গা দেবে প্রণয়বাবু। সেই মতো দুর্গাপুজো শেষে আজ ভোগের ঘর নির্মাণ করতে গেলে অতর্কিতে প্রণববাবু তাঁর লোকজন নিয়ে এসে তাদের ওপর চড়াও হয় বলে গ্রাম বাসীদের অভিযোগ। বেশ কয়েকজন যুবক আহত হওয়ায় তাদের শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কালনা মহকুমা হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার লিখিত অভিযোগ আকারে নাদনঘাট থানায় জানিয়েছে আক্রান্তর পরিবারের লোকেরা।

Related posts

মেমারিতে আধার কার্ড বাতিল চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের

E Zero Point

এগারো শরীফে ভক্তদের ঢল

E Zero Point

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নাদনঘাটে

E Zero Point

মতামত দিন