26/08/2026 : 11:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে গুরুতর পথদুর্ঘটনা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১২ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওরগ্রাম পুলিশ ফাঁড়ির কাছে এনএইচ ২বি তে আজ একটি ট্রাকটারের সঙ্গে ১০৭ ছোটাহাতি মুখোমুখি সংঘর্ষ হয় । এ ঘটনায় তিনজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ পাঠিয়েছে। ঘটনাস্থলে ওরগ্রাম ফাঁড়ির পুলিশ।

স্থানীয় সূত্রে খবর ট্রাক্টরটি বর্ধমান থেকে গুসকরা দিকে যাচ্ছিল, উল্টো দিকে অর্থাৎ গুসকরা থেকে বর্ধমান দিকে আসছিল একটি ১০৭ গাড়ি।
নিয়ন্ত্রণ হারিয়ে ১০৭ গাড়ি ট্রাক্টর থেকে ধাক্কা মারে মোট তিনজন গুরুতর আহত হন।
এই ঘটনার জেরে জাতীয় সড়ক এনএইচ ২বি তে কিছুক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে ।ভাতার থানার পুলিশ পড়ে যান চলাচল স্বাভাবিক করে।

Related posts

মেমারি ১ ব্লকে ভোটারস ডে পালন

E Zero Point

রেল বেসরকারিকরণের প্রতিবাদে বর্ধমান ষ্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস

E Zero Point

বিজেপির পঞ্চায়েত সম্মেলন মেমারিতে

E Zero Point

মতামত দিন