07/06/2026 : 4:51 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রাস্তা তৈরিকে কেন্দ্র করে বচসা, জখম বেশ কয়েকজন

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৫ ডিসেম্বর, ২০২০:


পুকুরের পাশে রাস্তা তৈরিকে কেন্দ্র করে বচসা, আর তার জেরেই এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। ঘটনায় দুই পক্ষেরই জখম হয়েছে বেশ কয়েকজন। কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় লেগেছে রাজনৈতিক রং।

নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত দুপসা গ্রামের আজ সকালে গ্রামের ভেতর থেকে আদিবাসী পাড়ায় যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছিল। এমন সময় ওই এলাকার স্থানীয় ব্যক্তি ভরত চন্দ্র সাধুখাঁর পুকুরের পাড়ে জমি ওই রাস্তার মধ্যে ঢুকে যাওয়ায়। তিনি প্রতিবাদ করেন।

তখন স্থানীয় কিছু লোকজন তাঁকে মারধর করে, এর পরই তাঁর ছেলে দেবাশিস সাধুখাঁ তাকে বাঁচাতে গেলে, তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেয় স্থানীয় লোকজনেরা।

এর পরই কালনা থানায় মহকুমা হসপিটালে চিকিৎসাধীন দেবাশিস সাধুখা। অপরদিকে আদিবাসীদের বেশ কয়েকজন জখম হয়। ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের করেছে দুই পক্ষই।

Related posts

উদযাপন নয়, স্বামীজির আর্দশের দিনযাপন করুনঃ মেমারি ১ বিডিও

E Zero Point

ফুড কুপন না মেলায় মন্তেশ্বরে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

E Zero Point

মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “দুধে ফলে ভালো থেকো” কর্মসূচী মেমারিতে

E Zero Point

মতামত দিন