27/08/2026 : 1:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সরকারি সহায়ক মূল্য আলুর থেকে খোলা বাজারের দাম কমে যাওয়ায়, তিনদিন ধরে বিক্রি নেই আলু

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৩ ডিসেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজারে সরকারি সহায়ক মূল্যে আলু দিয়েছে প্রায় এক মাস। বর্তমানে সরকারি সহায়ক মূল্যের আলু থেকেও খোলাবাজারে আলু বিক্রি হচ্ছে কম দামে। তাই তিন দিন ধরে সরকারি সহায়ক মূল্য আলু কিনতে কোন গ্রাহক নেই।

বর্তমানে সরকারি ভাবে আলুর দাম নির্ধারণ করা হয়েছে কুড়ি টাকা।
কিন্তু খোলাবাজারে আলু বিক্রি হচ্ছে ১৬ টাকা।
তাই সরকারি সহায়ক মূল্যে আলু না কিনে খোলাবাজারে আলু কিনছেন গ্রাহকরা।

কৃষক বাজারে দায়িত্ব থাকা শেখ হায়দার জানান, খোলা বাজারে আলুর দাম কম হওয়ায় কৃষক বাজারে আলু কেউ কিনছে না। তিন দিন ধরে কোন গ্রাহক আসছে না।
এই বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Related posts

কালনায় রাখি বন্ধন উৎসব 

E Zero Point

রক্তদান শিবির পূর্বস্থলীতে

E Zero Point

পূর্বস্থলীতে বিভিন্ন পুজো মন্ডপে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মতামত দিন