22/07/2026 : 4:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রক্তদান শিবির পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী,১৬ ফেব্রুয়ারি ২০২৪ :


পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে কালিতলা বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন নাদন ঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, ক্লাব সভাপতি সৌরভ মোদক, ক্লাব সম্পাদক সহ আরো অনেকে।

এদিন রক্তদান শিবিরে কালনা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে সকল রক্ত দাতাকে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়. ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং সরস্বতী পূজা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়. এদিন ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন.

Related posts

ভাগীরথীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ বছর পাঁচেকের এক শিশু কন্যা

E Zero Point

ধারালো অস্ত্রের কোপে জখম স্কুল ছাত্রী

E Zero Point

আমফানে ক্যাগ তদন্তে পুনবিবেচনার আর্জি খারিজ রাজ্যের

E Zero Point

মতামত দিন